পোরশায় দুই মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ৫:২৯ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর পোরশায় এক কেজি ৮০০গ্রাম গাঁজা সহ লিটন(২৭) ও দশ লিটার চোলাইমদ সহ  আব্দুল মালেক(৪০)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো ঘাটনগর কাচারীপাড়ার মোজাম্মেলের ছেলে ও পূর্বগ্রামের খাতেরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ১৬বিজিবি’র একটি টহলদল রবিবার রাতে ঘাটনগর মাধবপুর থেকে লিটনকে ও এসআই আনিসুর রহমান সন্ধা ৭টায় পূর্বগ্রাম পাকা রাস্তার মোড় থেকে তাদের আটক করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিনুর রহমান দুজনকে আটক করার ঘটনা স্বীকার করেন এবং তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।#

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ