পোরশায় তাল গাছ থেকে পড়ে ক্ষুদ্রনৃগোষ্ঠীর মৃত্যু

এনামুল হক, নিজস্ব প্রতিবেদক,(নওগাঁ) পোরশা।
বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১০:৪৮ অপরাহ্ন

 

নওগাঁর পোরশায় তালের গাছ হতে তালের রস নামাতে গিয়ে গাছ থেকে পড়ে সুধির(৪০) নামের এক ক্ষুদ্রনৃগোষ্ঠীর মৃত্যু হয়েছে। মৃত সুধির(৪০) উপজেলার রনাইল আদিবাসী পাড়ার কালুর ছেলে।

 

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা রাত্রী ৮টার দিকে সুধির তার বাড়ীর ধারে একটি তাল গাছের রস নামাতে তালগাছে উঠে। গাছে উঠতে গিয়ে হঠাৎ করে পা ফসকে তিনি পড়ে যান এবং গুরুতর আহত হন। এর পর তাকে চিকিৎসার জন্য কোথাও না নিয়ে গিয়ে আহত অবস্থায় রাতে তাকে বাড়িতেই রাখা হয়। এর পর ঐ রাতেই তিনি বিনা চিকিৎসায় তার বাড়িতে মারা যান। #

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ