পোরশায় ঘাটনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ২:১৬ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ।।

নওগাঁর পোরশা উপজেলা ঘাটনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তাতিপাড়া মোড়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোদাচ্ছের হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরী। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাবেক স সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন, নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি আমিনুল ইসলাম, পোরশা উপজেলা যুবদলের সভাপতি এহিয়া শাহ্ মাতিয়া, ঘাটনগর ইউপি বিএনপি সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাহ্, বিএনপি নেতা আবু হোসেন বাবু সহ ৩শতাধীক নেতাকর্মী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ