এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর পোরশায় গ্রাম আদালত বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী নাসির উদ্দীনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও বেসরকারী সংস্থার প্রধান কর্মকর্তাগণ।