এনামুল হক, পোরশা (নওগাঁ)।।
নওগাঁর পোরশায় আইনুল ইসলাম(৩৩) নামের এক ব্যাক্তি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। সে সহড়ন্দ গ্রামের মমতাজ আলী বাগানের ছেলে।
জানাগেছে, মঙ্গলবার দিবা গত রাতে বাড়ির পাশে পুকুর পাড়ের আম বাগানে সকলের অজান্তে আম গাছের ডালের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে সে আত্নহত্যা করে। তার আত্নহত্যার কারণ জানাযায়নি। তবে সে নারী শিশু নির্যাতন মামলার আসামী ছিল বলে পরিবারের লোকজন জানান।
পোরশা থানা কর্মকর্তা (অফিসার্স ইনচার্জ) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লাশের সুরত হাল দেখে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।
You must be logged in to post a comment.