এনামুল হক, পোরশা (নওগাঁ)।।
নওগাঁর পোরশায় সরকারী বেসরকারী-কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ নভেম্বর ২০১৮) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাস রাজশাহী অঞ্চলের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের প্রোগ্রাম অফিসার ড. আরোক টপ্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সংস্থার প্রকল্প সুপারভাইজার মার্টিন সরেন, আইসিডিপি প্রকল্পের জেপিও ফুলজেনসিউস মারান্ডী, মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী প্রমুখ।