এনামুল হক, পোরশা, নওগাঁ।।
নওগাঁর পোরশায় একাধীক স্থানে বৃষ্টির জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র এলাকা খ্যাত এ উপজেলায় আমন ধান চাষের জন্য বৃষ্টির পানির উপর নির্ভর করতে হয়। বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে চাষাবাদ করলেও দির্ঘ্যদিন বৃষ্টি না হওয়ায় আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমন ধান বাঁচানোর জন্য বৃষ্টি নির্ভর উপজেলার ছাওড় ইউনিয়নের মশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠ, ছাওড় বরেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ, গাঙ্গুরিয়া ইউনিয়নের কেজিস্কুল মাঠ, কালিনগর স্কুল মাঠ ও তেতুলিয়া ইউনিয়নের বড় মাদ্রাসায় গতকাল শুক্রবার জুম’য়ার নামাজের আগে ও নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে জুম’য়ার নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে।
You must be logged in to post a comment.