এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকার বিজয়ের পর উপজেলা পরিষদ নির্বাচনেও একই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ শুরু করেছে আওয়ামীলীগ। ইতোমধ্যে তৃনমূল নেতাদের ভোটে স্থানীয়ভাবে দলের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে বলে দলের একটি সুত্র নিশ্চিত করেছে।
সুত্রটি জানায়, দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার জন্য তৃনমূল নেতাদের ভোট প্রদানের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সহ-সভাপতি ওবাইদুল্লাহ শেখের নাম তালিকা ভুক্ত করা হয়।
শুক্রবার সন্ধায় নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর বাসভবনে পোরশা উপজেলার তৃণমূল নেতাদের ভোট প্রদানের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল ইসলামই বেশী ভোট পেয়ে একক প্রার্থী মনোনিত হন। এতে আনোয়ারুল ইসলাম ১১৫ ভোট, শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী ৪৯ভোট ও ওবাইদুল্লাহ শেখ পেয়েছেন ৩ভোট। যদিও পোরশা উপজেলার তৃনমূলের নেতাদের মনোনিত একক প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম কিন্তু দলের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রে প্যানেল আকারে তিনজনের নাম পাঠানো হবে এবং সেখান থেকে প্রদান করা হবে চুড়ান্ত মনোনয়ন। কেন্দ্রীয় উপজেলা প্রার্থী নির্বাচন কমিটি যাকে মনোনয়ন দিবেন তিনি হবেন পোরশা উপজেলার নৌকার মাঝি।
You must be logged in to post a comment.