পোরশায় ইয়াবা ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮, ৩:২৯ অপরাহ্ন
প্রতীকী ছবি।

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে অসীম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২পিস ইয়াবা সহ আটক করেছে। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের কানাইয়ের ছেলে।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ে তার নিজ দোকান থেকে ১২পিস ইয়াবা সহ অসীমকে আটক করা হয়েছে। সে দির্ঘ্যদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল।

এলাকায় সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ