এনামুল হক, পোরশা, নওগাঁ।।
তৃতীয়বার নওগাঁ জেলা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে পোরশা উপজেলার পাহাড়িয়াপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানাগেছে। প্রাথমিক শিক্ষা পদক প্রদান বিষয়ক জেলা বাছাই কমিটি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষনা করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মিল্টন এর সত্যতা স্বীকার করেন এবং তার প্রতিষ্ঠানটি তৃতীয় বারের মত শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে বলে জানান। তিনি ভবিষ্যত এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্ঠা করবেন বলে জানান।
You must be logged in to post a comment.