পোরশার গাঙ্গুরিয়া হাটে ইজারদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ৩:২৯ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ।।

নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া হাটে ইজারদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে।

সপ্তাহের প্রতি মঙ্গলবার গাঙ্গুরিয়া গরুর হাট বসে। ফলে একমাত্র গরু বেচা কেনার বড় হাট হওয়ায় এলাকার মানুষের একমাত্র ভরসা এটি। এখান থেকে অত্র উপজেলার জনগণ তাদের নিত্য পর্ণ সহ কুরবানীর গরু, ছাগল ক্রয় করে থাকে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ হাট ইজারদাররা তাদের কাছ থেকে সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত টাকা(খাজনা) আদায় করছে। গত মঙ্গলবার হাটের দিনে সরজমিনে খোজ নিয়ে তাদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাপাহার উপজেলার ইলিমপুর থেকে আসা কুরবানি গরু ক্রেতা বাবুল আক্তার জানান, আমি কুরবানীর জন্য একটি গরু ২৫হাজার ২০০ টাকায় ক্রয় করে ইজারদারকে ৪০০ টাকা খাজনা দিতে হয়েছে। যা সরকার নির্ধারীত ফি এর চেয়ে ১০০টাকা বেশী। তবে তিনি কম দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানান।

তাছাড়া রশিদে খাজনার টাকার অংশে কোন টাকার অংক লেখা নেই এবং টাকার অংক উল্লেখ না থাকার ব্যাপারে বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অশিক্ষিত মানুষ পড়তে জানিনা। এব্যাপারে হাট কতৃপক্ষকে ব্যবস্থা নেয়া দরকার। অপরদিকে পোরশার রফিকুল জানান, তিনি একটি ছাগল কিনেছেন, খাজনা দিয়েছেন ৩০০ টাকা, ঘাটনগরের মাহবুব জানান, তার কাছ থেকে একটি খাসির খাজনা বাবদ দামের শতকরা ১০টাকা হারে ১০হাজার টাকার খাসি ১হাজার টাকা খাজনা নিয়েছে কিন্তু হাট কতৃপক্ষ আমাকে সেই টাকার কোন লিখিত রশিদ দেয়নি। তানোর থেকে আসা পাইকার ফয়েজ উদ্দীন জানান, আমি একটি বখনা বাছুর সহ গাভী কিনেছি, বাছুরের খাজনাও ৪০০ টাকা নিয়েছে আর গাভীর তো নিয়েছেই। আরো খোজ নিয়ে জানাগেছে, একটি কবুতরের বাচ্চার খাজনা ৫টাকা, মুরগির খাজনা ১০ টাকা, পাতি হাসের খাজনা ২০ টাকা ও রাজ হাসের খাজনা ৩০ টাকা নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক কর্তৃক খাজনার তালিকা হাটের টোল উত্তোলনের স্থলে দৃশ্যমান থাকতে হবে কিন্তু এই ধরনের তালিকা কোথাও দেখা যাইনি। এ ব্যাপারে হাট ইজারদার নার্গিস খাতুনের স্বামী আরিফুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই সংবাদদাতাকে জানান, অনেক টাকায় হাট ইজারা নিয়েছি, একটু ধরে না নিলে আমাদের অনেক টাকা লোকশান গুনতে হবে। এ ব্যাপারে পোরশা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) কল্যাণ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ