নওগাঁর পোরশায় সরাইগাছি মোড় অবস্থিত হযরত আলী(রা:) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক পরীক্ষা-২০২৩ এর ফলাফল ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মিলনায়তনে মা সমাবেশের মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন,মধইল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলাম। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহসভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবু হাফিজ, প্রেস ক্লাব সম্পাদক এম রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, হফেজ মাও: আব্দুল মামুন সহ অর্ধশত মা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.