পোরশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেফতার

এনামুল হক, নিজস্ব প্রতিবেদক,(নওগাঁ) পোরশা।
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

নওগাঁর পোরশায় নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাদিপুর গ্রামের দোস মোহাম্মদের ছেলে আবদুস সাত্তার(৩৫) নামে ওই আসামীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে সাত্তারের বড় ভাই আব্দুর রহিম(৪০), আব্দুস সাত্তারের ২য় স্ত্রী পরিবানু(৩৫) ও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোতলেব মোতেল (৪০) সহ তিনজন আসামী পলাতক রয়েছে বলে জানাগেছে।

থানাসূত্রে জানাগেছে, সাত্তারের ১ম স্ত্রী মর্জিনা খাতুন(২৮) বৃহস্পতিবার রাতে থানায় এসে আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে থানা পুলিশ তাদের ধরার জন্য রাতেই অভিযান পরিচালনা করেন। এসময় অন্য আসামী পালিয়ে গেলেও সাত্তারকে তার বাড়ি থেকে আটক করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোস্তম আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপর আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।#

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ