নওগাঁর মান্দা থানা পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদ সহ ২ জন আটক।
থানা সূত্রে জানা যায়, মান্দা উপজেলার নূরুল্যাবাদ ঋষিপাড়া এলাকা থেকে পুলিশের বিশেষ এক অভিযানে ১০ লিটার চোলাই মদসহ উপজেলার গোপালপুর গ্রামের মৃত রহিম উদ্দিন শাহের ছেলে মোঃ সাইফুল ইসলাম শাহ (৪৫) ও গোয়াল মান্দা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৩৬) কে মদ বিক্রির সময় হাতেনাতে আটক করেন পুলিশ।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান প্রতিবেদককে বলেন, সোমবার সন্ধা সাড়ে ৬ টার সময় থানা পুলিশ দেশীয় মদসহ দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.