পাবনা-২ আসনে শক্ত অবস্থানে আ. লীগ, অগোছালো বিএনপি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৫ অপরাহ্ন

শাকিল হোসেন, পাবনা প্রতিনিধি।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে মাঠে নেই বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।

ওদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবির উঠান বৈঠক, গণসংযোগ এবং সভা-সমাবেশ করে নির্বাচনী মাঠে তার অবস্থান বেশ সুদৃঢ় করেন।

এরপর গত ২৫নভেম্বর দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি গোটা নির্বাচনী এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে জনমনে জায়গা করে নেন।

গত ১০ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর তিনি আরো জোরে-শোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে তার পক্ষে মাঠে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

পক্ষান্তরে প্রতীক বরাদ্দের ৫দিন পার হতে চললেও বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবকে গণসংযোগ, নির্বাচনী সভা-সমাবেশ এমনকি উঠান বৈঠক করতেও দেখা যাচ্ছেনা।

শুধু তাইনা নির্বাচনী এলাকায় তার তেমন কোন পোস্টারও চোখে পড়ছেনা।

উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস বলেন, নির্বাচনী এলাকার মাসুমদীয়া এলাকায় একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে ওই মামলায় ৫ থেকে ৬জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফলে নেতা-কর্মীরা গ্রেফতার এবং পুলিশি হয়রানীর ভয়ে মাঠে নামার সাহস পাচ্ছেনা।

তবে এ ব্যাপারে সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ শরিফুল আলম বলেন, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির কোন নেতা-কর্মীকে গ্রেফতার বা হয়রানী করছেনা। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ