পাবনা প্রতিনিধি।।
আওয়ামীলীগ ছেড়ে গণফোরামে যোগ দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে আওয়ামীলীগের প্রার্থী এ্যাডভোকেট শামসুল হক টুকুর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন।
এই আসনে ১২০টি কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী এ্যাডভোকেট শামসুল হক টুকু (নৌকা মার্কা) ২ লাখ ৮২ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ৩৯১ ভোট।
গত রবিববার ৩০ ডিসেম্বর’১৮ রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামীলীগের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। ১/১১’র পর আওয়ামীলীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন ক্ষমতাসিন দলের সাবেক এ তথ্য ও গবেষণা সম্পাদক।
অধ্যাপক আবু সাইয়িদ ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঐ নির্বাচনে শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। এবারও হেরে গেলে আবু সাইয়িদ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.