পাবনা সুগার মিলের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঈশ্বরদীতে শিশুর মৃত্যু!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৯:০৩ পূর্বাহ্ন

শাকিল, পাবনা প্রতিনিধি।।

পাবনার পাকশীতে সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

ফাহিম ২১ নং রুপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং নাটোর জেলার দয়রামপুর ধোপাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

বিবিসি বাজার সংলগ্ন রূপপুর কিন্ডার গার্ডেনের সামনে শনিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টর ও চালক মাসুম হোসেনকে (৩০) আটক করেছে।

ফাহিমের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ফাইম তিন ভাইবোন ও মা মালা খাতুনের সঙ্গে রুপপুরে নানা আপিলের বাড়িতে থেকে লেখাপড়া করতো।

প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, ঘটনার সময় পাবনা সুগার মিলের একটি আখ বোঝাই ট্রাক্টর লক্ষ্মীকুন্ডার দিক হতে সুগার মিলের দিকে যাচ্ছিল।

এ সময় ফাহিম ও তার বন্ধুরা মিলে চলন্ত ট্রাক্টরের সামনের ট্রলি থেকে আখ বের করছিলো। এ সময় ট্রলির ঝাঁকুনিতে ফাইম নিচে পড়ে গেলে পেছনের চাকা তার মাথার উপর উঠে যায়। তখন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ফাঁড়ির এএসআই মমতাজুল ইসলাম জানান, ‘আখ বোঝাই ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ