পাবনা সদর উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৩ অপরাহ্ন

পাবনা সদর উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক।

পাবনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাসেমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মির্জা আজিজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুদ খন্দকার, সেলিম আহমেদ, তপুন কুমার সাহা, পাবনা সদর উপজেলা নব-গঠিত বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন স্বপন, সেলিম সর্দার, এস.এ. হালিম, মামুনুর রশিদ মন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, শেখ রতন, বারেক মৃধা, আব্দুর রাজ্জাক আসলাম, হাবিবুর রহমান বাচ্চু, হেমায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তাজ, ফরহাদ হোসেন, শাজাহান মোল্লা সাজু, আলিম মোল্লা, জিয়াউর রহমান জিয়া, আ. হামিদ, ইউনুস প্রাং, নুরুল হক নুরু, শামসুল হক ছানু, হাফিজুর রহমান নুরু, সালাউদ্দিন জাদু, তসলিম হাসান সুইট প্রমূখ।

পরিচিতি সভায় আগামী ১ মাসের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় প্রয়াত বিএনপি নেতা কামাল উদ্দিন মাস্টার, মকবুল হোসেন দুলাল, গয়েশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন মৃধা, মুক্তার হোসেন, রফিক বিশ্বাস, মান্নান বিশ্বাস, ফুরাদ খান বড় মনি, ইউপি সদস্য আরজান, বাদশা মেম্বারের রুহের মাগফেরাত কামনা এবং শোক প্রস্তাব গৃহীত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ