এস এইচ, পাবনা প্রতিনিধি।।
দুর্নীতির ‘আতুঁড়’ ঘর হিসেবে খ্যাত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) চার জেলা কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক’র অভিযোগ কেন্দ্র হটলাইনে (১০৬) আসা অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কোনোরকম দুর্নীতি হয়রানির শিকার হলে তাৎক্ষণিক দুদক হটলাইন ১০৬-এ জানানোর অনুরোধ করা হয়। অভিযানে গিয়ে পাবনা বিআরটিএ অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাননি দুদক কর্মকর্তারা।
দুদক পাবনা অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার বিআরটিএ কার্যালয়ে যানবাহনের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়ায় আজ রোববার (২৭ জানুয়ারি) বিআরটিএ পাবনা কার্যালয়ে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের টিম আকস্মিক অভিযান পরিচালনা করে।
এ সময় পাবনা বিআরটিএ অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত ছিলেন না।
তবে অপর একটি সুত্র জানায়, বিআরটিএ অফিসের দালাল চক্র আগে থেকে খবর পাওয়ায় দায়িত্বরত অফিসার ও দালাল চক্র সটকে পড়ে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলার বিআরটিএ কার্যালয়ে যানবাহনের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ এলে রোববার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) ইকুরিয়া, খুলনা, সিলেট, পাবনা কার্যালয়ে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ৪টি টিম একযোগে আকস্মিক অভিযান পরিচালনা করে।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে এসব অভিযান পরিচালনা করা হয়।
দুদকের একটি টিম পাবনা অফিসে অভিযান চালায়। এ সময় পাবনা বিআরটিএ অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাওয়া যায়নি বলে জানান প্রণব।
দুদকের পক্ষ থেকে উপস্থিত জনসাধারণকে কোনো ধরনের ঘুষ লেনদেন ছাড়া সেবাগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় এবং কোনোরকম দুর্নীতি হয়রানির শিকার হলে তাৎক্ষণিক দুদক হটলাইন ১০৬-এ জানানোর অনুরোধ করা হয়।
অভিযান সম্পর্কে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিআরটিএ’র শৃঙ্খলা ফিরে না এলে দুদক সরাসরি দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া অনিয়মের বর্তমান চিত্র পাল্টাতে হলে অটোমেশন ও ডিজিটালাইজেশনের বিকল্প নেই।
You must be logged in to post a comment.