পাবনা প্রতিনিধি।।
পাবনার বেড়া উপজেলায় মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে তুহিন (২২) নামের এক যুবক।
৪ জুলাই ২০১৮ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তুহিনের খালা মরিয়ম খাতুন (৫০), মা বুলি খাতুন (৪৮) ও ছোট ভাই তুষার (১০)।
ঘটনার পর থেকে তুহিন পলাতক। তার স্ত্রী রুনা আকতারের দাবি, তুহিন মানসিক ভারসাম্যহীন।
পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছাঁন জানান, ভোরে ঘুমিয়ে থাকা মা, ভাই ও খালাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তুহিন।
সে সময় তাদের চিৎকারে পাশের ঘর থেকে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশগুলো পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
You must be logged in to post a comment.