পাবনা প্রতিনিধি।।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে পাবনায় পদ্মা নদীর বিভিন্ন কোল থেকে নিষিদ্ধ বেড় জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। বিশেষ করে স্থানীয় মৎস্যজীবীরা ওই মাছ নিধনকরছে।
পাবনার সুজানগরের পদ্মা পাড়ের বাসিন্দারা জানান, শুষ্ক মৌসুমে পদ্মার পানি কমে গেলেও কোলে প্রচুর পানি থাকে। তাছাড়া পদ্মা নদীর কোলকে মাছের অভয়াশ্রমও বলা হয়।
সেকারণে শুষ্ক মৌসুমে নদীর মাছ পদ্মার কোলে আশ্রয় নেয়। আর এ সুযোগে মৎস্যজীবীরা নিষিদ্ধ বেড় জাল দিয়ে ওই কোল থেকে পোনা ও মা মাছ নিধন করে।
প্রতি বছর শুষ্ক মৌসুমে পদ্মার পানি কমে যাওয়ার সাথে বোয়াল, পাঙাস, পাবদা এবং রায়েকসহ বিভিন্ন প্রজাতির মা এবং পোনা মাছ ওই কোলে আশ্রয় নেয়।
অথচ এলাকার কতিপয় চিহ্নিত মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ বেড় জাল দিয়ে কোল থেকে ওই মাছ নিধন করছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান বলেন পদ্মা নদীর কোল থেকে বেড় জাল দিয়ে মাছ শিকার করার বিষয় আমার জানা নেই।
তবে ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.