শাকিল হোসেন, পাবনা প্রতিনিধি।।
পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃত অন্যান্যরা হলেন- পাবনা জেলা বিএনপির বৃত্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক আজমল হোসেন সুজন, ঈশ্বরদী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক বাচ্চু মিয়া, পাকশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সুলভ মালিথা, ইদ্রিস আলী মালিথা ও রবিউল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার দুপুরে আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে পুলিশ আটক করে। এর আগে সকালে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করা হয়।
You must be logged in to post a comment.