পাবনা প্রতিনিধি।।
ইসলামী ছাত্রশিবিরের ২০১৯ সেশনের জন্য কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন পাবনার সিরাজুল ইসলাম।
বুধবার (৯ জানুয়ারি) রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মেলনে সারা দেশের সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান সেক্রেটারি জেনারেল ড. মোবারক হোসাইন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন বর্তমান দফতর সম্পাদক সিরাজুল ইসলাম।
পাবনা সদর উপজেলার আতাইকুলার এই কৃতি সন্তান পাবনা পুষ্পপাড়া মাদ্রাসা থেকে দাখিল এবং পাবনা সরকারি বুলবুল কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। মেধাবী এই শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে স্নাতক ও একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। বর্তমানে তিনি অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ-তে অধ্যয়ণরত আছেন।
সিরাজুল ইসলাম এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রশিবিরের সভাপতি, কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি সম্পাদক, বিজ্ঞান সম্পাদক, সাহিত্য সম্পাদক ও কেন্দ্রীয় দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
You must be logged in to post a comment.