পাবনার মানুষ উন্নয়নের কারণে নৌকায় ভোট দেবে : প্রিন্স

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ১০:১৮ অপরাহ্ন
পাবনার মানুষ নাশকতাকে প্রত্যাখ্যান করে উন্নয়নকে বেছে নিয়েছে। বিগত সময়ে জামায়াত বিএনপির তান্ডব মানুষ ভুলতে পারেনি। মানুষ এখন উন্নয়ন ও সুশাসনে বিশ্বাসী....

মোঃ শাকিল হোসেন, পাবনা প্রতিনিধি ।।

পাবনা সদর আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, পাবনার মানুষ উন্নয়নের কারণে এবার নৌকা মার্কায় ভোট দেবে। পাবনার মানুষ নাশকতাকে প্রত্যাখ্যান করে উন্নয়নকে বেছে নিয়েছে। বিগত সময়ে জামায়াত বিএনপির তান্ডব মানুষ ভুলতে পারেনি। মানুষ এখন উন্নয়ন ও সুশাসনে বিশ্বাসী।

গত ১০ বছরে পাবনায় যে উন্নয়ন হয়েছে তার কারণেই মানুষ নৌকায় ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পাবনা মেডিকেল কলেজ, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা রেললাইন এখন দৃশ্যমান উন্নয়ন। এ ছাড়া শত শত উন্নয়ন কর্মকান্ডের জেলার মানুষ নৌকা ছাড়া কাউকে বিকল্প ভাবছে না।

গত মঙ্গলবার সকালে পাবনা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এ সব কথা বলেন। পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শহিদুল্লাহ হোসেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি, চেম্বারের পরিচালক জাহিদ হোসেন জামিম, চেম্বারের পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মিন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট তসলিম হাসান সুমন, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী ট্যাগার, আমিনুল হক টিপু, খালেকুজ্জাজামান সুইট প্রমুখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ