পাবনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯, ৮:০৭ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি।।

রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের অবশিষ্টাংশ পাবনা জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার (২ জানুয়ারি) পাবনায় (ঈশ্বরদীতে) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এদিন পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

তীব্র শৈত্য প্রবাহ আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পাবনার ঈশ্বরদীস্থ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ