পরিবেশ বানন্ধব সরকারের কাছে সলঙ্গার খালের পরিবেশ, যৌবন ও সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯, ২:১২ অপরাহ্ন
সলঙ্গার খালের পরিবেশ, যৌবন ও সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি। ছবিঃ প্রতিনিধি

সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদ।।

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি।  দুই ধার উচ্চু তার ঢালু তার পাড়ি। কোথাও নেই কাঁদা, দুই ধারে কাশবোন  ফুলে ফুলে সাদা। এইরকমেরই  এক কালের খরস্রোতা সিরাজগঞ্জ সলঙ্গার বিভিন্ন খাল শুকিয়ে তার নাব্যতা হ্রাসে ঐতিহ্য হারাতে বসেছে। বৈশাখ তো দূরের কথা আজ ভাদ্র মাস ভরা যৌবনে এ সময় খাল বিলের পানি শুকিয়ে তাছাড়া সলঙ্গার ধুবিল, চৌদুরি ঘুগাট, বেতুয়া, চুনিয়াখা, আমশড়া। তাড়াশের চকঝুরঝুরি, বোয়ালিয়া, সোলাপাড়া বিভিন্ন গ্রামের প্রভাবশালিরা খালের ভিতর অবৈধভাবে খাল দখল করে দীর্ঘদিন ধরে অবাধে পুকুর তৈরি করে উচ্চু পাড় বা নেন্টজালের বেড়া দিয়ে মাছ চাষের মহাউৎসবে পরিনিত করেছেন।

এতে এলাকার সাধারণ গরিব মানুষ ও মৎস্য জীবীরা সেখানে মাছ ধরে জীবিকা ভরন পোষণ করতে পারছেন না। এছাড়া এলাকার হাজার হাজার একর জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় দুই ফসলি জমি এক ফসলে পরিনিত হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসি সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর, তাড়াশ টিওনো অফিস, রায়গঞ্জ  ভূমি অফিস, উল্লাপাড়া ভূমি অফিসে লেখিত আবেদন করছেন বলে এলাবাসির দাবি।  সলঙ্গার ধুবিল, চৌদুরি ঘুগাট, বেতুয়া, চুনিয়াখাড়া, আমশড়া, শ্যামিরঘন, তাড়াশের ঝুরঝুরি, লক্ষিপুর, চকঝুরঝুরি,  বোয়ালিয়া, শোলাপাড়াসহ বিভিন্ন গ্রামের প্রভাবশালীরা।

খালগুলির নাব্যতা বাধাগ্রস্ত করে এখন শুধু চারদিকে পুকুর আর পুকুরে পরিনিত করেছে। খালের বুকে ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছে। উজানে বাঁধ দিয়ে ইরিক্ষেতে সেচ দেয়া,অপরিকল্পিত বাঁধ নিমার্ণ এবং খালের বুকে একাধিক ব্রিজ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া প্রমত্ত যমুনার পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় কোরতোয়ার শাখা সিরাজগঞ্জ সলঙ্গা,তাড়াশ, উল্লাপাড়ার বিভিন্ন খালের এ অবস্থা হয়েছে বলে বিশেষজ্ঞরাসহ এলাকার সর্বস্তরের লোকজন মনে করেন। কোন কোন স্থানে খালের  বুকে পলি জমে জমে উঁচু হয়েছে। দু’পাড়ের আয়তন কমে গেছে এবং খালের পাড়ে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। খালের চর ভুমি গ্রাসীরা দখল করে নিয়েছে।

ফলে ক্রমান্বায়ে করতোয়া নদীর খাল শুকিয়ে শীর্ণ খালে পরিণত হয়েছে। বর্ষায় খালে কোনো কোনো স্থানে পানি জমলেও শুস্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে মরা খালে পরিণত হয়। এ সুযোগেই এলাকার কৃষকরা খালের বুক জুরে ফসলের আবাদ করেন। পরিণত হয় গবাদী পশুর চারণ ক্ষেত্রে। একসময় যে এ সমুস্ত খালের পানি সেচ দিয়ে তীরবর্তী মানুষ জমিতে ফসল ফলাতেন এছাড়া এ সমুস্ত খালের ভিতর দিয়ে নৌকা, ডেংগি পালতুলে চলতো। এখন সে খালের বুকে অগভীর নলকূপ বসিয়ে ইরি চাষ করতে হয়। খালে নৌকা নেই, পানি নেই, মাছ নেই।

যমুনা নদী থেকে উৎপত্তি হয়ে সলঙ্গার ধুবিল, চৌদুরি ঘুগাট, বেতুয়া, চুনিয়াখাড়া, আমশড়া, ঝুরঝুরি, বোয়ালিয়া, সোলাপাড়াসহ আরো বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে তাড়াশ চলনবিলে পড়েছে।   তারা আরো বলেন, দেশী মাছ এখন বিলুপ্তর পথে। দেশীও মাছের অভাবে এলাকার লোকজনেরা পুষ্টিহীনতা ভুগছেন। প্রভাশালীরা অরৈধভাবে খাল দখল করে পুকুর দিয়ে অবাধে বাণিজিক ভাবে মাছ চাষ  করায় খালগুলোর ওপর গড়ে উঠা ঐ অবৈধ স্থাপনা ও পুকুর উচ্ছেদ না করতে পারিলে খাল তার ঐতিহ্য হারিয়ে ফেলবে।    এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ  ও উত্তেজনা বিরাজ করছে।

এলাকা বাসি ও লিখিত আবেদন সূত্রে এ সকল তথ্য জানা গেছে। এখনই সরকারি উদ্যোগ গ্রহণ করে জলাবদ্ধতা নিরসন কল্পে খাল পূনঃখনন,সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন করা না হলে সলঙ্গা, গ্রামের খাল তার ঐতিহ্য হারাতে পারে। মুছে যেতে পারে মানচিত্র থেকে এমনটাই অভিমত।  তাই সংশিষ্টদের দাবি পরিবেশ বান্দব সরকারের কাছে সলঙ্গার খালগুলি বিশেষ করে ধুবিল, চৌদুরী ঘুগাট,বেতুয়া, চুনিয়াখাড়া, আমশড়া,চকঝুরঝুরি, বোয়ালিয়া, সোলাপাড়ারসহ বিভিন্ন গ্রামের  ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আসা সলঙ্গা ও তাড়াশ চলবিলের সংযোগখালগুলি শাখা প্রশাখা গ্রাম থেকে গ্রামঞ্চলে, এ পাড়া থেকে ও পাড়ায় গিয়ে পৌছেছে। তা আজ যা মানচিত্র থেকে হারিয়ে যাওয়া খালগুলির সৌন্দর্য পরিবেশ ও তার যৌবন ফিরে আনার দাবি জানান, এলাকারসহ অভিজ্ঞমহল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ