পদক
মহসিন খোন্দকার
……………………………………………………………………………….
দশ হাজারে শিক্ষা পদক,বিশ হাজারে শান্তি
ঠিক এভাবে লুটের রাজা মুছে নিজের ভ্রান্তি
কুকাম করে পদক কিনে ছড়াতে চান দ্যুতি
রাতারাতি দূর করতে চান,নিজের গন্ধ পূতি
দিন দুপুরে সবার সামনে,গিলেন ঘুষের টাকা
পদক দিয়ে সোজা করেন দৃষ্টি যাদের বাঁকা
মাঝে মাঝে ডানে বামে ছিটান তিনি দানা
পদক কিনে,নিজে নিজে করেন আলোচনা
এই করেছেন সেই করেছেন অশেষ তাহার খ্যাতি
তাকে ছাড়া সবাই অচল,রাষ্ট্র সমাজ জাতি
প্রতি মাসে নতুন পদক শো’কেজ ভরে রাখেন
পদক ভারে ‘আপনি’ স্হলে ‘তুমি’ করে ডাকেন
বাংলিশ ছাড়েন যথাতথা,সদা করেন বড়াই
ময়নার মতো গান করতে চায় আসলে সে চড়াই।।
You must be logged in to post a comment.