নোয়াখালী জেলা রোভার সম্পাদকের মৃত্যুতে দোয়া, কুলখানি ও ইফতার

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৯:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভার স্কাউটের সম্পাদক ও সৈকত সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল এর মৃত্যুতে পারিবারিক ভাবে ইফতার, দোয়া ও কুলখানি’র আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মাইজদী বাজারের পশ্চিমে বটতলা জামে মসজিদ সংলগ্ন তার পুরাতন বাড়িতে পারিবারিক ভাবে এই আয়োজন করা হয়।

আরও পড়ুন : জলিল স্যারের সাথে রোভারিং জীবনের স্মৃতিচারণ

এসময় আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা রোভারের কমিশনার প্রফেসর মোঃ আবুল বাসার, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ ইসমাইল হোসেন, জেলা রোভারের সহ-সভাপতি ও সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোনায়েম খান, জেলা স্কাউটের সম্পাদক আহাম্মদ হোসেন ধনু, জেলা সহকারী কমিশনার মো: জিয়াউল হায়দার, জেলা রোভার স্কাউট লিডার একেএম নুরুল আফছার, সৈকত সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, জেলার পিআরএস ইফতেখার আল হোসাইন রন্জু, অগ্রদূত ও ত্রৈ-মাসিক রোভার পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, জেলা রোভার ও জেলা স্কাউটের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সামাজিক, পারিবারিক সহ অন্যান্য মেহমান বৃন্দ।

উল্লেখ্য, চলতি মাসের গত দোসরা এপ্রিল মোহাম্মদ আবদুল জলিল (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর মাইজদী বাজার সংলগ্ন তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ