নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক, দৈনিক আলোকিত সকাল নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি জনি আহমেদকে নিয়ে দৈনিক ভোরের দর্পন ও একটি অনুনোমদিত স্থানীয় অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার হওয়ায় নিয়ামতপুর থানায় ঐ দুই সংবাদদাতার বিরুদ্ধে জনি আহমেদ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ সূতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কানইল ডাঙ্গাপাড়ার অখিল দাসের স্ত্রী সরলা বালা শ্রীমন্তপুর শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়ার মনছের আলীর স্ত্রী নাসিমা বেগমের নিকট ৩ কাঠা জমি ক্রয় করা নিয়ে গত ১৪ আগষ্ট অনুনোমদিত স্থানীয় অনলাইন পোর্টাল ঘসঁংঃরসবং২৪.পড়স ও ১৫ আগষ্ট দৈনিক ভোরের দর্পন পত্রিকায় প্রকাশিত সংবাদে জনি আহমেদর নামের আগে কথিত সাংবাদিক ব্যবহার করেছে।
এ বিষয়ে জনি আহমেদ বলেন, আমি ২০১৮ সালে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই। শাহজাহান সাজু যিনি আমার বিরুদ্ধে কথিত সাংবাদিক ব্যবহার করেছেন তিনি মাত্র ২ ভোট পান। এছাড়া শাহজাহান সাজুকে উপজেলা প্রেস ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কাজ করায় ২০২০ সালের ১০ অক্টোবরে বহিস্কার করা হয়। সে কারণে সে ব্যক্তিগত আক্রশ থেকে আমার বিরুদ্ধে এ ধরণের মিথ্যে অপবাদ প্রচার করছেন।
এছাড়া অনুনোমদিত একটি স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি জামিল হোসেনের কোন পোর্টাল কিংবা পত্রিকারই কোন অনুমোদন নেই। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জনি আহমেদ নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি জাতীয় অনলাইন “অন্যদৃষ্টি”, দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকালের নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি। তার নামের আগে কথিত সাংবাদিক মানে ভূয়া সাংবাদিক ব্যবহার করতে পারেন না।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.