নিয়ামতপুর থানা শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচী পালন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ৪:৪৭ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ ।।

নওগাঁর নিয়ামতপুর থানা শহীদ বীরমুক্তি যোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নিয়ামতপুর থানা চত্ত্বরে বৃক্ষরোপনোর মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম। এরপর নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। এ সময় অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম ছাড়াও আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সুভাস প্রামানিক, নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আইজুল ইসলাম, রোকসানা মমতাজ, শেফালী বেগম, প্রভাষক হুমায়ন আবেদীন চৌধুরী, মোদাচ্ছের হোসেন, নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) নাজমূল হক, এসআই শরিফুল ইসলাম, মুকুল হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমূল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জ হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

বৃক্ষরোপন কর্মসূচীতে নিয়ামতপুর উপজেলা ৮টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্ত্বর, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ ও সরকারী রাস্তার দুধারে প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ