নিয়ামতপুরে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে র্যাব সদস্যরা প্রত্নতাত্তিক অধিদপ্তরের সহযোগিতায় বেলে পাথরের (কষ্টিপাথর সাদৃশ্য) পিলারের খন্ড উদ্ধার করেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামস্থ ধৃত মোঃ আশিকুল ইসলামের বাড়ী থেকে বেলে পাথরের (কষ্টিপাথর সাদৃশ্য) পিলারের খন্ড উদ্ধার করে।
পিলার খন্ডের দাম প্রায় ৭ কোটি টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। পাহাড়পুর জাদুঘরের কাষ্টোডিয়ান মোঃ ফজলুর করিম পাথরটির সত্যতা নিশ্চিত করেন। ঐ সময় ২জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা প্রাচীন প্রতœতাত্তি¡ক নিদর্শনটি দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি এবং প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি। ওজন ৫শ কেজি। যার মূল্য ৭ কোটি টাকা। গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলেন উপজেলার পাড়ইল ইউনিয়নের সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামের মোঃ আঃ সামাদের ছেলে মোঃ আশিকুল ইসলাম (৩৬) এবং মৃত- ইমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় বিভিন্ন রকমের কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিল এবং পাথরটি সঞ্চয় এবং বিক্রির চেষ্টা করছিল।
মূর্তিটি রাষ্ট্রীয় সম্পদ হওয়ায় তা পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।
You must be logged in to post a comment.