নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে ও নাশকতার আশংকায় বিশেষ ক্ষমতা আইনে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১২.৪৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) জাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের মেঘনা এন্টারপ্রাইজ এর সামনে থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাদিনগর কাসাটোলা গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ সুজন আলী (২৫) এবং মোঃ সেন্টু আলীর ছেলে মোঃ রিপন ওরফে লাডডু (২৬) কে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
অপরদিকে নাশকতার আশংকায় উপজেলার পাড়ইল ইউনিয়নের বনগাঁ চান্দইলের আবেদ আলীর ছেলে, সাবেক ছাত্রশিবির নেতা ও বর্তমান বিএনপি নেতা আজাহারুল ইসলাম আজাহারকে বিশেষ ক্ষমতা আইনে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায় তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী এবং গ্রেফতারকৃত আজাহারুল ইসলাম উপজেলায় বিশৃংখলা ও নাশকতা সৃষ্টি করতে পারে তাই তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়।
You must be logged in to post a comment.