নিয়ামতপুরে ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরে ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২.৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আসাদ, সরোয়ার হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জব্বারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারের তিনমাথায় ৬০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি কলোনীপাড়ার মোঃ মতিউর রহমানের ছেলে শামীম রেজা ওরফে হামিদ (২০) ও একই গ্রামের পূর্বপাড়ার নিরঞ্জন কর্মকারের ছেলে জনাতন কর্মকার (২১)কে গ্রেফতার করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, সারাদেশে মাদক বিরোধী বিশেষ অভিযানে আমরাও আমাদের সোর্স এর মাধ্যমে উপজেলার বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করে থাকি। তারই ধারাবাহিকতায় গত রবিবার আমরা সোর্স এর মাধ্যমে জানতে পারি যে সোনা মসজিদ এলাকা থেকে দুজন মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে খড়িবাড়ী হয়ে নিয়ামতপুর আসছে। আমরা খড়িবাড়ীতে উৎ পেতে থেকে তারা যখন সিএনজি থেকে নামে আমর্ াতাকে তল্লাশি করে পায়ে রবার দিয়ে বাধা অবস্থায়  ৬০ গ্রাম হেরোইন তাদের গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশীয় মাদক হাঁড়িয়া, চুয়ানীসহ বিভিন্ন মাদকের বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ