নওগাঁর নিয়ামতপুরে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের ফরহাদ হোসেন ওরফে ছোটনের অমৃতপুর-নিয়ামতপুর পাকা রাস্তার পার্শে নিজ চা ষ্টলে অমৃতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফরহাদ হোসেন ছোটন (২৭) কে ৩০টি গাঁজার পুরিয়া যার ওজন ৫০ গ্রাম গাঁজাসহ (যার আনুমানিক মূল্য ২ হাজার টাকা) গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সরণির ক্রমিক ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, ফরহাদ হোসেন ছোটনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী । মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.