নিয়ামতপুরে ২৫ পিচ ইয়াবা ও ১ যুবতীসহ  ৩জন আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮, ৭:৫২ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর নিয়ামতপুরে ২৫ পিচ ইয়াবা ও ১ যুবতীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায় বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসান হাবীব কনষ্টেবল আলতাব হোসেন ও আছিয়া ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের করিমপুর শাটিকুড়ি দেলোয়ার হোসেনের বাড়ী হতে ২৫ পিচ ইয়াবাসহ  চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার গোলাপের হাট (গোলাপের বাড়ী সংলগ্ন) এর  মোঃ মুকুল হোসেনের ছেলে রনি (২২), নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর হাজিপাড়া গ্রামের মোঃ ্এরশাদুল মন্ডলের ছেলে রকি হোসেন  (২০) ও মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের  মোঃ এরশাদের যুবতী কন্যা মোছাঃ রুমানা খাতুন (১৯) কে গ্রেফতার করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, সারাদেশে মাদক বিরোধী বিশেষ অভিযানে আমরাও আমাদের সোর্স এর মাধ্যমে উপজেলার বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করে থাকি। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে আমাদের সোর্স জানতে পারলে তারাই স্থানীয় জনসাধারণ ও আমার ফোর্স এর সহযোগিতায় তাদের আটক করতে সক্ষম হয়। জনগণ এখন মাদকের বিরুদ্ধে অনেক সচেতন। এ অভিযানের কৃতিত্ব সম্পূর্ণ স্থানীয় জনগণের। আমি ও আমার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আটকের পরে আমার পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশীয় মাদক হাঁড়িয়া, চুয়ানীসহ বিভিন্ন মাদকের বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ