নিয়ামতপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ঘাতকদের ফাঁসির দাবী

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৮:৫৩ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ২১ আগষ্ট গ্রেনেড হামালায় শহীদ আইভি রহমানসহ সকল শহীদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা ও পুস্পমাল্য অর্পনের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

২১ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন,  ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ, যুবনেতা নিয়াজ মোর্শেদ প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ