নিয়ামতপুরে ১শ ৩০ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেলসহ  আটক-১, পলাতক-১

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ৩:৪৯ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরে ১শ ৩০ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ। পলাতক একজন। আটককৃত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর চামাটোলা গ্রামের খেজরুল ইসলামের ছেলে নাইম রেজা (২০)।

থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর ৪.৫৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাড়ইল ইউপির জিনারপুর মোড় থেকে ১শ ৩০ বোতল ফেনসিডিল ও একটি হাঙ্ক নম্বর বিহীন মোটর সাইকেলসহ নাইম রেজা (২০)কে আটক করে এবং একই উপজেলার লছমানপুর চামাটোলা গ্রামের একরামূল ইসলামের ছেলে কাইউম (২১) পালিয়ে যায়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তরিকুল ইসলাম বলেন, আটককৃত নাইম রেজা ও পলাতক কাইউম এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। নাইমকে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ