নিয়ামতপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক মেলা উপলক্ষে উন্নয়ন র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ৫:৪৩ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য উন্নয়ন র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ২টায় উপজেলা গেইট থেকে উন্নয়ন র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এসে শেষ হয়।

উন্নয়ন র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুৃল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়) এর উপজেলা সমন্বয়কারী বদিউল আলম, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমূল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। উন্নয়ন র‌্যালি শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ