মোঃ জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেনকে আটক করে নিয়ামতপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার ২২ ডিসেম্বর’১৮ বিকেল ৩টায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক শরিফুল ইসলাম, সিনিয়র মুকুল, জুনিয়র মুকুল, চিত্তরঞ্জন, আসাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আদমপুর গ্রামের মৃত আলহাজ্ব আবুল হোসেনের ছেলে মোঃ এমরান হোসেনকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর ১ (ক) ২৫ ডি ধারায় আটক করা হয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে বলেন, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেনকে উপজেলার বরিয়া গ্রামের তিন মাথার মোড় থেকে আটক করা হয়।
কোন্ নির্দেশ অনুযায়ী আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না আমরা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের আটক করা হয়েছে। তিনি আরো বলেন, নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করতে পারে সন্দেহে বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক করা হয়েছে। আমরা উপজেলার আইনশৃঙ্খলা শান্ত রাখতে বদ্ধপরিকর।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.