জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
নিয়ামতপুরে কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীদের নিয়ে “মফস্বল সাংবাদিকদের সাংবাদিকতায় দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ” কোর্স শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এনামুল হক। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় নিয়ামতপুর উপজেলা পরিষদ এ প্রশিক্ষনের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ লিয়াকত আলী। প্রশিক্ষনের শুরুতে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মোঃ বাচ্চু মিয়া।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সমন্বয়ে প্রশিক্ষন কোর্স পরিচালনা করেন নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর পরিচালক ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র রেজাউল হাসান রানা ও বনিক বার্তার রাজশাহী প্রতিনিধি ফেরদৌস সিদ্দিকী।
You must be logged in to post a comment.