জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
নওগাঁর নিয়ামতপুরে সরকারী জায়গার দুই লক্ষাধিক টাকার গাছ কেটে ফেললো পাঁচ দুর্বৃত্ত। ঘটনাটি উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ আগষ্ট সোমবার বেলা ১২টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাঁচ দুর্বৃত্ত (১) মৃত সাইফুদ্দিনর ছেলে দেলোয়ার হোসেন টিটু (৩৮), (২) মৃত- মহির উদ্দিনের ছেলে আবু বক্কর (৩৮), (৩) মৃত- রমযান আলীর ছেলে সায়েম (৩৮), (৪) সোলেমান মাষ্টারের ছেলে আতাউর রহমান ফটিক (৩৫), ও (৫) মৃত- জাফের আলীর ছেলে শরিফুল ইসলাম গ্রামের একমাত্র গোরস্থান (১ নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তির উপর অবস্থিত) এর বিভিন্ন জাতের ছেটে বড় প্রায় ৫৪টি গাছ গ্রামের কোন মানুষকে না জানিয়ে জোরপূর্বক কেটে ফেলে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এ বিষয়ে ঐ গ্রামের মৃত- ওহির আলীর ছেলে জনাব আলী বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে জেলা প্রশাসক তাৎনিক সহকারী কমিশনার (ভূমি) নিয়ামতপুরকে বিষয়টি সরেজমিনে তদন্তের নির্দেশ প্রদান করে। সহকারী কমিশনার (ভূমি) নির্দেশ পাওয়ার সাথে সাথে প্রতিনিধি পাঠিয়ে গত ২০ আগষ্ট সরেজমিনে তদন্ত করেন। কিন্তু এ রির্পোট লিখা পর্যন্ত কোন পদপে গ্রহণ করা হয় নাই। তবে কাটা গাছগুলি গোরস্থানেই পড়ে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগকারী ওহির আলীর ছেলে জনাব আলী এ প্রতিবেদককে বলেন, আমাদের গ্রামের একমাত্র গোরস্থান এটি। এখানে আমার বাবা গাছগুলো লাগিয়ে ছিলেন সবার কথা চিন্তা করে। কিন্ত এখনকার কয়েকজন দুর্বৃত্ত পাঁচ যুবক ছেলে কারো কোন কথার তোয়াক্কা না করে জোরপূর্বক গোরস্থানের ৫৪টি গাছ কেটে ফেলে। এমনটি একশত বছরের পুরনো দশটি বটগাছ কাটারও প্রস্তুতি নিয়েছিল। আমিসহ গ্রামের লোকজন বাধা দিতে গেলে তারা উল্টো আমাদেরকেই হুমকি প্রদান করে বলে কারো সাহস থাকলে আমাদের কুঠারের সামনে যেন আসে বাধা দিতে। সেখানেই তাদের কেটে ফেলবো। ঐ পাঁচ দুর্বৃত্তের ভয়ে আমরা কেউ তাদের বাধা দেওয়ার সাহস হনি। তাই নিরূপায় হয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করি। ফলে আর গাছগুলো কাটতে পারে নাই। সহকারী কমিশনার (ভূমি) আফরোজ খাতুন বলেন, আমি একটি পরীার জন্য কর্মস্থলের বাইরে অবস্থান করছি তাই নথি না দেখে কিছু বলতে পারবো না।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম বলেন, আমরা জানতে পাওয়ার সাথে সাথে সার্ভেসারসহ কয়েকজনক তদন্তে পাঠিয়ে ছিলাম। গাছগুলো আমাদের জিম্মায় নিয়েছি। বিধি মোতাবেক গাছগুলো বিক্রির ব্যবস্থা করবো। আর যারা গাছগুলো কেটেছে তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা সার্ভেয়ার বিকাশ বলেন, আমি সরেজমিনে তদন্তে গিয়েছিলাম। অনেকগুলো গাছ টাকা হয়েছে। আমি এসেই রির্পোট করেছি উপজেলা নির্বাহী অফিসার স্যারের নিকট। এখন প্রশাসন যা ব্যবস্থা নেয়। এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন টিটুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গা পরিস্কার করার জন্য গাছগুলো কেটেছি। এখানে জোরপূর্বক কোন কিছু করা হয় নাই।
You must be logged in to post a comment.