নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও পূজামন্ডপে মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন সদর ইউনিয়নে পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের মহারাজপুর কুতুবপুর পূজামন্ডপ, ধর্মপুর পুরাতন পূজামন্ডপ, সতীষপাড়া পূজামন্ডপ, বালাহৈর পূজামন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজা খোকন,ইউনিয়ন যুবলীগের সদস্য নাসির দেওয়ান খোকন, তুহিন, মহারাজপুর কুতুবপুর পূজামন্ডপের সভাপতি শ্রী বসুদেব বর্মন, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ, ধর্মপুর পূজামন্ডপের সভাপতি শ্রী মহন্ত মাহাত, সাধারণ সম্পাদক শ্রী রমনাথ মাহাত, সতীষপাড়া পূজামন্ডপের সভাপতি শ্রী তরণী মাহাত, সাধারণ সম্পাদক শ্রী বিদ্যুৎ মাহাত, বালাহৈর পূজামন্ডপের সভাপতি জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমুখ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শহিদুল ইসলাম বলেন, সকল মানুষের শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসবমুখর পরিবেশে প্রতি বছর উদযাপন করে থাকে শারদীয় দুর্গোৎসব। এ বছর করোনার কারণে এই আনন্দধারায় কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে । তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বাধা অতিক্রম করতে আমরা সক্ষম হব। স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।
তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে । পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে । উল্লেখ্য নিয়ামতপুর উপজেলায় এবছর ৬২টি পূজামন্ডপে দূর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে।
You must be logged in to post a comment.