সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫’এর ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে দোয়া ও খাদ্য বিতরণ করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদুল্লাহর নির্দেশনায়, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক বিভাষ মজুমদার গোপালের নির্দেশক্রমে ও নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সহযোগিতায় বুধবার ১৮ আগষ্ট উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা দারুল উলুম কওমি মাদ্রাসা ও শিশু সদনে এ দোয়া ও খাদ্য বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল বাকীর পরিচালনায় দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ন আহবায়ক সঞ্জয় দাস, ফজলে রাব্বি, সদস্য আব্দুল ওহাব, ছাত্রলীগ নেতা আসিকুজ্জামান, মে পন্ডিত ও রক্তিম প্রমুখ।
You must be logged in to post a comment.