“আমাদের পথ চলায় সাহায্য কর” আবেদন নিয়ে নিজ প্রতিষ্ঠানের সহপাঠী ও শিার্থীদের সড়ক দূর্ঘটনা এড়াতে অনন্য এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাবশিশুরা। যত সামান্য প্রশিন নিয়ে শিকের সহায়তায় স্কুল সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত হয়ে শিশুদের নিরাপদ সড়ক পারাপারে (স্কুলে ঢুকতে) স্কুল ট্রাফিকিং এর দায়িত্ব পালন করছে তারা। হলুদ পোষাক পরে সড়কের দুধারে দাঁড়িয়ে শিশুদের নিরাপদ সড়ক পারাপারে কাবশিশুদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহল।
সারা দেশের মহাসড়কে যখন লাশের মিছিল, ঠিক তখনি এমন এক যুগান্তকারী দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে ওই বিদ্যালয়ের ২৪ জন কাবশিশু। এতে করে ব্যস্ততম সড়ক পারাপারে অনেকটা ঝুঁকিমুক্ত হয়েছে প্রাথমিকের শিশুরা।
জানা যায়, উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) শিকদের এক প্রশিনে সকলকে উদ্ভাবনী পরিকল্পনায় আগ্রহী করতে প্রয়োজনীয় কিছু বার্তা নিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম। তিনি সরকারের ইনোভেশনের উপর গুরুত্ব জোরদার করতে কিছু ব্যতিক্রমী উদ্ভাবনীমূলক আইডিয়া চান শিকদের কাছ থেকে। যেটা দেশ, সমাজ এমনকি শিশুদের কল্যান বয়ে আনবে। ওই প্রশিন কর্মশালায় কাবদল দিয়ে শিশুদের বিদ্যালয় পথে নিরাপদে সড়ক পারাপারের আইডিয়াটি উপস্থাপন করেন সিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক রেজাউল ইসলাম। নির্বাহী অফিসারের এ আইডিয়াটি যুক্তিসঙ্গত ও যুগোপযোগী মনে হলে তিনি ওই শিককে তার বিদ্যালয়ে পরীামূলক তা বাস্তবায়নের কথা বলেন। এর পর থেকেই ওই বিদ্যালয়টিতে কাব শিশুদের সামান্য প্রশিন দিয়ে দুইজন শিকের সার্বিক তত্বাবধানে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে ৯ টা পর্যন্ত শিশুদের সড়ক পারাপারে এমন কার্যক্রম চলছে।
সরেজমিনে বুধবার উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানসুরা-আড্ডা সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দু’ধারে হলুদ পোষাকে দাঁড়িয়ে আছে ৬ জন কাবশিশু। তাদের হাতে রয়েছে আবেদন পোষ্টার ও যানবাহন থামানোর লাল পতাকা। এরা তাদের প্রতিষ্ঠানের শিশু শিার্থীদের সড়ক পারাপারে সহযোগীতা করছে। আর এ কাজে কাব শিশুদের সহযোগীতা করছেন দুই জন শিক সফিকুল ইসলাম ও রেজাউল ইসলাম।
ঘড়িতে তখন সকাল ৮.৪০ মিনিট। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিার্থীরা বিভিন্ন পথ মাড়িয়ে আসছে বিদ্যালয় গেট সংলঘœ ব্যস্ত সড়কে। আর হলুদ পোষাক পরা কাব শিশুরা তাদের হাত ধরে সড়ক পারাপার করছে। প্রয়োজনে দ্রতযান থামিয়ে শিশুদের হাত ধরে বিদ্যালয়ে ঢুকাচ্ছে তারা।
কথা হয় কাব দলের সদস্য রহিমা, সিমা, আরিফ ও আওয়ালের সাথে। তারা জানায়, শিকদের কাছ থেকে ট্রাফিক আইনের কিছু নিয়ম-কানুন ও স্বল্প কিছু প্রশিন নিয়ে তারা এ কাজটি করছে। আর এ কাজে তাদের সহযোগীতা করছেন শিক। হলুদ পোষাক পরে এমন দায়িত্বপূর্ণ কাজটি করতে খুব ভাল লাগছে তাদের।
ওই বিদ্যালয়ের প্রধান শিক সাবেরা খাতুন জানান, তার বিদ্যালয়ের এক জন শিকের নিকট হতে এমন একটি উদ্ভাবনী চিন্তার কথা শুনে তিনি কাব শিশুদের ট্রাফিক নিয়ম-কানুন বিষয়ে প্রশিনের ব্যবস্থা দেন। এরপর কাব শিশুদের দিয়ে শিকদের সার্বিক তত্বাবধানে প্রতিদিন স্কুল আওয়ারের ৩০ মিনিট পূর্বে স্কুল ট্রাফিকিং কার্যক্রমটি বাস্তবায়ন হচ্ছে।
এ প্রসঙ্গে ইউএনও আবু সালেহ মোঃ মাহফুজুল আলম এ প্রতিবেদককে বলেন, “সিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীামূলক ভাবে এমন কার্যক্রম চলছে তা তিনি জানেন। তিনি বলেন, ইতিমধ্যে এ ধারণাটি একটি সফল ধারণা হিসাবে প্রতিয়মান হয়েছে। আরো পরীা নিরীা শেষে উপজেলার সমস্ত ব্যস্ত সড়ক সমূহের নিকটবর্তী শিা প্রতিষ্ঠানগুলিতে কাবদল দিয়ে এ ধারণা বাস্তবায়ন করা হবে। সহকারী শিক এর উদ্ভাবনী ধারণাটিকে দেশব্যাপী প্রচার করতে তিনি উর্দ্ধতন কর্তৃপরে দৃষ্টি আকর্ষন করবেন জানান তিনি।
You must be logged in to post a comment.