নিয়ামতপুরে লাইব্রেরী পরিদর্শন করেন ইউএনও

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৯:২০ পূর্বাহ্ন

করোনার কারণে দীর্ঘদিন স্থবির নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাবলিক লাইব্রেরী। শুক্রবার(১২ নভেম্বর)বেলা ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় পাবলিক লাইব্রেরীর কর্মকর্তা কাজী আহমেদ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,করোনা কালে পাবলিক লাইব্রেরী স্থবির হলেও এখন থেকে আগের মতো আবার বই প্রেমিরা এসে যে কোন বই পড়তে পারবে এখানে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে গড়ে তুলতে আধুনিক পরিবেশে লাইব্রেরীটি তৈরি করা হয়েছে।

এখানে ভাটির শার্দুল, মুক্তিযুদ্ধের দলিল, বিভিন্ন ধরণের গল্পের বই, কবিতার, জীবনীগ্রন্থ,বিভিন্ন  পত্র পত্রিকাসহ নানা ধরনের বই রয়েছে। পর্যায়ক্রমে বইয়ের সংখ্যা আরো বাড়ানো হবে।

নিয়ামতপুর রিডার্স ক্লাব গঠনের মাধ্যমে থাকবে পুস্তক পর্যালোচনা। উপজেলা পাবলিক লাইব্রেরীতে বইপ্রেমী পাঠকদের আমন্ত্রণ  জানিয়েছে ইউএনও, মডেল মসজিদ, নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের  পরিদর্শন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ