নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৪:২৬ অপরাহ্ন
গ্রেফতাকৃত মোহাম্মদ আলী ও রকিব

নওগাঁর নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ১৫ জুন র‌্যাব সদর দপ্তার থেকে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ১৫ জুন মঙ্গলবার র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৫নং বাহাদুরপুর ইউনিয়নের বনগাঁপাড়ার জনৈক মকবুল হোসনের বাড়ীর ১শ গজ পশ্চিমে আমবাগান সংলগ্ন পাকা রাস্তার উপর ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের’কে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক সকাল ৯ ঘটিকার দিকে অভিযান পরিচালনা করে ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে ২০ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, (১)  মোহাম্মাদ আলী (১৯), পিতা-মোঃ আব্দুর রহিম, (২১) মোঃ আব্দুর রকিব, পিতা- মোঃ আব্দুস সাত্তার, উভয়ের গ্রাম- কালিগঞ্জ লোজিবটোলা থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তাদের নিকট হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ