স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়।
রবিবার ৮ আগষ্ট বেলা ১১টায় বেসরকারী এনজিও সংস্থা রিক নিয়ামতপুর শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ২৫টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী, গাছের চারা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী, গাছের চারা ও মাস্ক তুলে দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ।
রিক নিয়ামতপুর এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিক রাজশাহী জোনাল ম্যানেজার মোঃ আজিজার রহমান, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ছাত্রলীগ সদস্য নিশান, হুমায়ন কবির, রিক নিয়ামতপুর শাখার হিসাবরক্ষক মাসুদুর রহমান, ক্রেডিট অফিসার আবু সাইদ, মোস্তাফিজুর রহমান, সেলিম রেজা, আশরাফুল আলম, সামিউল ইসলাম প্রমুখ।
এসময় প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা লিটার সায়াবিন তেল, আধা কেজি লবন ও একটি করে স্বাস্থ্য সুরক্ষায় সাবান ও ২টি মাস্ক প্রদান করা হয়।
You must be logged in to post a comment.