নিয়ামতপুরে রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১০:৪৯ অপরাহ্ন
উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও সাংসদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার...

মোঃ জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁ জেলার নিয়ামতপুরে মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়। গত বুধবার ১৬ জানুয়ারী’১৯ বিকেল ৪টায় উপজেলার তিনমাথার মোড়ে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই রাস্তার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা, সাপাহার) আসনের সাংসদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মুহম্মাদ হামিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামূল হক, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার ও শাকিল আহমেদ বাদল, নওগাঁ জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও ইলিয়াস রেজা তুহিন প্রমুখ।

মান্দা ফেরীঘাট হতে নিয়ামতপুর উপজেলা দিয়ে পোরশার বেজড়া মোড় পর্যন্ত ১৮ ফুট কার্পেটিং রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৩ লক্ষ ৫৬ হাজার ১৯০ টাকা। সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৪ মাস।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ