জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বামইন গ্রামের মৃত গফুর সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সরকার গত শুক্রবার নওগাঁর প্রাইম ল্যাব হাসপাতালে বেলা সাড়ে ১২টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য বিভিন্ন ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন।
শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম এবং নিয়ামতপুর থানা অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এরপর তাকে বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুম মুক্তিযোদ্ধার নামাজে জানাযায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
You must be logged in to post a comment.