নওগাঁর নিয়ামতপুরে রবিদাস সম্প্রদায়ের সংগঠন রবিদাস পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৩০ অক্টোবর বেলা ১১টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিদাস পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি নকুল রবিদাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
রবিদাস পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক দয়াল রবিদাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্দে, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ধর্ম যাজক অমল রবিদাস, সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের শিক্ষক সুনিল রবিদাস প্রমুখ।
You must be logged in to post a comment.